মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যের একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ছয় দিনে মোট ৫০টি ফ্লাইট বাতিল হলো।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার বাতিল করা চারটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও এয়ার আরাবিয়ার এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।”

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ জন্য ফ্লাইট বাতিল করা হয়।

আরও খবর