ইরানি হামলায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন
তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার (১৫ নভেম্বর) ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটাল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সাইরেন বাজানো হয় এবং দেশটির কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সতর্কবার্তা জারি করে।
ইরানের রেভোল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড) জানিয়েছে, তারা এই মরুভূমির দ্বীপ রাষ্ট্রটির একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে, যে দেশটি একটি বড় নৌঘাঁটিসহ বেশ কিছু মার্কিন সামরিক সুবিধা প্রদান করে আসছে।
বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ‘তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা প্রদান করেছে’। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।
