চট্টগ্রাম নগরে জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র্যালি
পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, চট্টগ্রাম মহানগরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরী আয়োজিত র্যালিটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালির নেতৃত্ব দেন জামায়াতের যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি শামসুজ্জামান হেলালী, সহ-সভাপতি শফিউল আলম, সাবেক চসিক কাউন্সিলর মাহফুজুল আলম, যুব বিভাগ সেক্রেটারি আ ন ম জোবায়ের, সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, মুহাম্মদ ইলিয়াছ, শহিদুল ইসলাম তালুকদারসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
