হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই—চিফ প্রসিকিউটর
পতিত স্বৈরাচার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট আইনেই বলা আছে, পাসপোর্ট কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই একজন দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট ইস্যু করার।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত। সে কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।
তিনি আরও বলেন, এটি পরিষ্কার শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। আইনি প্রক্রিয়ায় তাকে আনা হবে। সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’
