কুমিল্লা থেকে মিরসরাই ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, বিকেলে কুমিল্লা থেকে একটি গাড়িবহর চট্টগ্রামের দিকে যাওয়ার পথে মোহাম্মদ আলী বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।

সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন জানান, বিকেলে মোহাম্মদ আলী এলাকায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা লাগে। এতে এমপি নুরুল আমিন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বিকল্প গাড়িতে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।

 

আরও খবর