টি-টোয়েন্টি বিশ্বকাপ/আবারও চ্যাম্পিয়ন ভারত
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ২৫৫ রানের পাহাড় গড়েছিল ভারত। জবাবে ১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হলো তারা। প্রথম দল হিসেবে নিজেদের মাটিতে ফাইনাল জিতে শিরোপাও ধরে রাখল।
দুর্দান্ত ছন্দে থাকা স্যামসন ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে। তিনি জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
বুমরার বুদ্ধিদীপ্ত বোলিং ও অক্ষর প্যাটেলের ঘূর্ণি সামলাতে পারেনি নিউজিল্যান্ড। ওপেনার টিম সাইফার্ট যা একটু ঝড় তুলেছিলেন (২৬ বলে ৫২ রান)। আর অধিনায়ক স্যান্টনারের ৪৩ রান পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করেছে।
ব্যাটিং স্বর্গেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোনো পেসারের সেরা বোলিং ফিগার। তিনি হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, কিষান ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*, পান্ডিয়া ১৩; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।
নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ অল আউট (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, অভিষেক ১/৫, পান্ডিয়া ১/৩৬, বরুণ ১/৩৯)।
