চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (২২) রাত ৮.১০টায় ওসমানদের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা গুলি করেছে বলে জানান তার পিতা রশিদ আহমদ।
‎
তিনি জানান, চারজন দুর্বৃত্ত অস্ত্র হাতে নিয়ে ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করলে এতে প্রকৌশলী ওসমান হাত ও পেটে গুরুতর গুলিবিদ্ধ হয়। এতে তার মা আছিয়া বেগম (৭০) ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার দুপায়ে গুলিবিদ্ধ হয়।
‎
‎গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির রশিদ আহমদের ছেলে। সে সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।
‎
‎পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মায়ের চিকিৎসা চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করছে।
‎
‎‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন আহমদ বলেন, প্রকৌশলী ওসমানের গুলিবিদ্ধের ঘটনা সঠিক। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিয় ঘটনাস্থলে গিয়েছে। সেনাবাহিনী ও র‌্যাবের পৃথক দল ঘটনাস্থলে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করছি। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর