চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে স্থাপিত ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে সিএমপি। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে জানান, ‘আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’

সিএমপি সূত্রে জানা যায়, মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার পর থেকেই নগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

আরও খবর