কর্মী হত্যায় যুবদল নেতা জুয়েল গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জিল্লুর রহমান জুয়েল ও তার সহযোগী মোঃ আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি। জুয়েল চট্টগ্রাম মহানগর যুবদল নেতা। তিনি বায়েজিদ কুঞ্জছায়া আবাসিকের আব্দুল সত্তারের ছেলে।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি সংবাদ সম্মেলনের জনায় এসআরবি। নিহত আবু ইউসুফ প্রকাশ জীবন (২৭) চাঁদপুর জেলার মতলব উত্তর মুদাফর গ্রামের মোহাম্মদ গোলাম নবী এর ছেলে। ভিকটিম পরিবারসহ চট্টগ্রাম মহনগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসবাস করতেন এবং বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দিন মজুর হিসেবে কাজ করতেন।
সংবাদ সম্মেলনের এসআরবি আরও জানায়, ভিকটিম জিল্লুর রহমান জুয়েলের রাজনীনৈতিক অনুসারি ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদীরা ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় জুয়েল ও তার অনুসারিরা ইউসুফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
ইউসুফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ অক্টোবর মৃত্যুবরণ করেন ইউসুফ। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১৫ জনকে এজাহারনামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি করে চট্টগ্রাম মহানগরীর বায়োজিত বোস্তামী থানায় একটি মামলা করেন।
এসআরবি-৭ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে জিল্লুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করে।
