নারী উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশে অবদান রাখায় International Women’s Entrepreneurial Challenge Award-2026 (IWEC) এর জন্য নির্বাচিত হয়েছেন চিটাগাং আইডিয়্যাল হাই স্কুলের অধ্যক্ষ, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আমেনা শাহীন।

তিনি চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. একেএম ফজলুল হকের সহধর্মিণী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক কে. মাহমুদুল হকের জ্যেষ্ঠ কন্যা।

আমেনা শাহীন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ফাউন্ডার ডিরেক্টর এবং পার্কভিউ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অ্যাওয়ার্ড গ্রহণের জন্য তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) বাহরাইনের মানামার পথে যাত্রা করবেন। ১০ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে Exhibition world Bahrain (EWB) এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

আরও খবর