গণহত্যায় অভিযুক্ত পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত সহচর মোহাম্মদ ইউনুসকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্রকৌশলী মো. নুরুল করিমকে চেয়ারম্যান করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেম স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা গেছে।

আদেশে বল হয়-‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগ অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।’

অপর এক আদেশে আওয়ামী লীগ নিয়োগ করা ৯ বোর্ড সদস্যকেও অব্যাহিত দেয়া হয়েছে।

আরও খবর