চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও আরো দুই জন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত (২১)। তিনি মিরসরাই উপজেলার বড়তাকিয়ার শাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। আইআইইউসির ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সোনাইছড়িতে অবস্থিত আইআইইউসি গেটের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে মাইশা ও তার কয়েকজন সহপাঠী ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে মহাসড়কের পাশে দাড়িয়েছিলো। এসময়ে একটি লোকাল বাস এসে তাদের সামনে দাড়ায়। পরক্ষনে একটি মাইক্রোবাসের পেছনে আসা লরি মাইক্রোবাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারালে লোকাল বাসটির উপর পড়ে গেলে সড়কের পাশে থাকা তিন শিক্ষার্থী চাপা পড়েন।
এসময় স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীর সহযোগিতায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চমেকে পাঠালে সেখানে মাইশাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্য দুজন চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আইআইইউসির ইংরেজী চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান সাংবাদিকদের জানান, মাইশাসহ অন্য কয়েকজন শিক্ষার্থী বাড়ি থেকে এসে বাস থেকে নামার পরই গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনার পর এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে শিক্ষার্থী জড়ো হয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হলে। থানা ও হাইওয়ে পুলিশ মহাসড়কে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।

আরও খবর