মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৫ দিনে ১৭৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। পাশাপাশি দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।

এ পরিস্থিতিতে সবশেষ মঙ্গলবার (২৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের একটি এরাইভাল, একটি ডিপার্চার ফ্লাইট ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি এরাইভাল ফ্লাইট ও ৪টি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিলো।

আরও খবর