সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ তাহরিন (৩) নামের রাউজানের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে শারজা শহরে এই ঘটনা ঘটে।

দুবাইয়ে অগ্নিদগ্ধের ঘটনায় নিহত শিশু তাহরিন প্রবাসী আহাদ সজীবের ছেলে এবং রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া গ্রামের বাসিন্দা।

তাহরিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময়ে শিশুর মা ওয়াশ রুমে যান এ সময়ে শিশু বাসার দরজা খুলে বাইরে গেলে পাশের রুমের একটি বাসায় গ্যাস বিস্ফোরণ হয়। এসময় সে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

সন্তানের এমন অকাল মৃত্যুতে প্রবাসে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার বাবা-মা। আদরের সন্তানকে হারিয়ে শোকে নিস্তব্ধ তার পরিবার। এদিকে তার মৃত্যুর খবরটি গ্রামে পৌঁছালে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও খবর