সিটি কলেজ—ছাত্রদল-শিবির করছে মারামারি, ছাত্রলীগ বনবাদাড়ে
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে জুলাই গ্রাফিতি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল আর ইসলামী ছাত্রশিবির রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। সেই উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সকল ক্যাম্প্যাস ছড়িয়ে পড়ে।
যে কলেজে নিজেদের অবস্থান জানাতে বর্তমান সরকারী দল এবং বিরোধী দলের ছাত্র সংগঠনের মারামারি সেই কলেজ শাখা ছাত্রলীগ বনবাদাড়ে ঘুরছে। বনে বসেই নাকি ঠিক করছে তাদের করণীয়!
পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শনিবার (২৫ এপ্রিল) ১১টার দিকে তিনি নিজ ওয়ালে ১০ জনের তিনটি ছবি শেয়ার করেছেন । তিনি লিখেছেন-“চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ/ছাত্রসংসদ আয়োজনে আগামীর করণীয় নির্ধারণে চা-চক্র ও পূর্নমিলনী।” তবে বরাবরের মতো তিনি স্থান এবং সময় এড়িয়ে গেছেন।
বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতা নওফেল বিভিন্ন সময় ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচির ছবি, ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেন। নিজ থেকে ভিডিও বার্তা দিয়ে অনুসারীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন।
এদিকে, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি ওআর নিজাম আবাসিকের মুখ থেকে মেহেদীবাগ মোড় পর্যন্ত ৪০ থেকে ৫০ গজের দুরত্বে একটি মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। দুপুরে জুমার নামাজের সময় ২ নং ষোলশহর কর্ণফুলী কাঁচাবাজারের সামনে থেকে রেলক্রসিং পর্যন্ত কয়েক সেকেন্ড এবং পলোগ্রাউন্ড স্কুলের সামনে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে দলের নেতাকর্মীরা।
