বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা আরও একবার প্রকাশ্যে এসেছে। ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে ভিডিও বার্তায় বাবা সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছেন ইব্রাহিম আলী খান। অন্যদিকে কারিনাকে ‘সবচেয়ে ভালো সৎমা’ বলে প্রশংসা করেছেন তিনি। সারা আলী খানও বাবার ব্যক্তিত্ব ও কারিনার অভিনয়ের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন।

করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ পর্বে হাজির হয়েছিলেন সাইফ ও কারিনা। এ সময় সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা ও ইব্রাহিম তাদের বাবা ও কারিনার জন্য ভিডিও বার্তা পাঠান।

ইব্রাহিমের বার্তায় ছিল বাবার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। জীবনের নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য সাইফকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন তিনি। বাবার শারীরিক অসুস্থতা, আঙুলে আঘাত এবং বান্দ্রার বাসায় ছুরি হামলার ঘটনাও স্মরণ করেন ইব্রাহিম।

তিনি বলেন, ‘হ্যালো বাবা, হ্যালো কারিনা। আশা করি, তোমরা দারুণ সময় কাটাচ্ছ। আব্বা, তোমার মধ্যে আভিজাত্য, ব্যক্তিত্ব ও স্টাইলের দারুণ সমন্বয় রয়েছে। কারিনা কাপুর ও করণ জোহরের জুটি আমার শৈশবের সঙ্গে জড়িয়ে আছে। ‘পু’ আমার সবচেয়ে প্রিয় চরিত্র। তোমাদের পর্বটি দেখার অপেক্ষায় আছি।’

সারা ও ইব্রাহিমের ভিডিও বার্তায় সাইফ ও কারিনার প্রতি ভালোবাসা এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি উঠে এসেছে।

আরও খবর