মায়ানমার পাচারকালে ৪০ হাজার কেজির সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় পাচারে সম্পৃক্ত ৮ ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি।

শুক্রবার (৩০ অক্টোবর) ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। জব্দকৃত সিমেন্টের মূ্ল্য ৪ লাখ টাকা বলে বলেও তিনি জানান।

কোস্ট গার্ড জানিয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করে এবং ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও খবর