মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের দাবিতে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা যুব বিভাগ।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর পুরাতন চান্দগাঁও থানাধীন রোজ কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

চান্দগাঁও থানা যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার ফেরদৌস আরেফিনের সঞ্চালনায় এবং চান্দগাঁও থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব বিভাগের সভাপতি শামসুজ্জামান হেলালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জুবায়ের।

এ সময় আরও বক্তব্য দেন চান্দগাঁও থানা জামায়াতের সেক্রেটারি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী, জামায়াত নেতা আবদুল কাদের পাটোয়ারী, আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাইসুর রহমান চৌধুরী তিতু, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন, জামায়াত নেতা আবদুল জাব্বার, জাকের উল্লাহ, মোহাম্মদ মাশুক, মোহাম্মদ ফয়সাল, জুলাইযোদ্ধা ও চবি শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী এবং আবছার উদ্দিন প্রমুখ।

 

আরও খবর