ড. ইউনুসের বাড়িতে নিষিদ্ধ আ’লীগের পেট্রোল বোমা হামলা
অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, আমাদের তিনজন সদস্য ওই বাড়ি পাহারায় ছিলেন। বৃষ্টির সময় তারা বাড়ির গেইট থেকে পাশে সরে যান। ওই সুযোগ এই ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি।
সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নীচ তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন।
ওই ভিডিও আওয়ামী লীগ অনুসারীরা ফেসবুকে শেয়ার দিয়ে উল্লাস করতে দেখা যায়।
একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লা বাসায় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় তল্লাশি চালানো হয়।
