উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ‘ফাউন্ডেশন ডে’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নগরীর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ বাংলাদেশে অন্যতম সেরা বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই মেডিকেল কলেজের অধীনে পরিচালিত ডেন্টাল ইউনিটও মানসম্মত শিক্ষা ও সেবা প্রদানের মাধ্যমে এই ধারা অক্ষুণ্ণ রাখবে বলে আমরা বিশ্বাস করি।” তিনি ফাউন্ডেশন ডে উপলক্ষে ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “চট্টগ্রামবাসীর আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে অনন্য অবদান রেখে আসছে। এই হাসপাতালের অন্যতম বৃহৎ প্রকল্প ক্যান্সার হাসপাতাল ইতোমধ্যে রোগীদের সেবায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। নতুন চালু হওয়া ডেন্টাল ইউনিটটিও চিকিৎসা সেবার সেই সাফল্য ও ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া। ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার ইতিহাস, বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক সুলতানা রুমা আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আকরাম পারভেজ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আলি হোসেন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম ক্লাব লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান সাইদুল আনোয়ার ফরহাদ, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) মো. শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগীর, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মো. হারুন ইউছুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মো. ইউসুফ, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন এবং উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ।

দিনব্যাপী বৈজ্ঞানিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একটি বৈজ্ঞানিক সেমিনার (Scientific Seminar) অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সেমিনার পার্টনার হিসেবে সহযোগিতা করার জন্য ওরাল কেয়ার ব্র্যান্ড ‘পেপসোডেন্ট’-এর প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। ডেন্টাল সার্জনদের পেশাগত সক্ষমতা উন্নয়নে পেপসোডেন্টের এই সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সেমিনার শেষে ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত আয়োজনে ডেন্টাল ইউনিটের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক প্রখ্যাত ডেন্টাল সার্জন অংশগ্রহণ করেন।

আরও খবর