চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর মিছিল বের করার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরুর পর পরই তাদের ধাওয়া করে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নগরীর কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিলেন। আমরা অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মুসাফিরখানা মসজিদের সামনে থেকে মিছিলের চেষ্টা করে। মিছিলটি কিছু দূর এগোতেই পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন।

আরও খবর