অপহৃত ব্যবসায়ী হাসান কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ৬
চট্টগ্রাম বাঁশখালী থেকে অপহরণ হওয়া ব্যবসায়ী হাসানকে কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ অপহরণকারী চক্রের ৬ জনকে ঘটনাস্থল হতে আটক করেছে। আটককৃতরা হলো, সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মোঃ আব্বাস উদ্দিন (৩১), মোঃ ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ রাত আটটায় ভিকটিমকে তার প্রেমবাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দৃষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দেয়।
এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৭, তারিখ-১৯/১০/২০২৬ )। জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন ব্রিফিং এ বিস্তারিত জানানোর প্রস্তুতি চলছে।
বিস্তারিত ঘটনা : ব্যবসায়ী হাসানের সন্ধান নেই তিন দিনেও, অপেক্ষায় অবুঝ দুই শিশু
