ফুটপাত থেকে ৪০ দোকান উচ্ছেদ করলে চসিক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাতে অভিযান চালিয়ে ৪০ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারি) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
এক বিজ্ঞপ্তিতে চসিক জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোডের উভয় পার্শ্বের ফুটপাত দখল করে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। অভিযানে ৪০ টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়।
