বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিন্ডিকেটেড আন্দোলন করে বন্দর অচল রেখে রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু নতুন সরকারের যাত্রা শুরুর সাথে সাথেই মাহে রমজানের শুরুতে বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। ব্রয়লার মুরগি, লেবু, পেয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। নিত্যপণ্যের দামে সৃষ্ট অস্থিরতায় সপ্তাহের ব্যবধানে কিছুটা পরিবর্তন আসলেও বাজার এখনো পুরোপুরি স্বস্তিদায়ক নয়। টিসিবির গাড়ির সামনে লম্বা লাইন ও মানুষের ভোগান্তি কমেনি। তদারকি জোরদার করে সিণ্ডিকেটেড চাঁদাবাজি বন্ধ করুন। সরবরাহ ব্যবস্থাকে নির্বিঘ্ন রেখে নিত্যপণ্যের বাজারে স্বস্তি বজায় রাখুন। বিত্তবানেরা দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বুধবার (বিকাল ৩টায়) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. ছিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, ফারুকে আজম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।

আরও খবর