চট্টগ্রামে ঝুটগুদামে আগুন দিলো সন্ত্রাসীরা
চট্টগ্রামের চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন একটি গার্মেন্টস’র ঝুট গুদামে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিসংযোগ করে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুন বলেন, আজ দুপুরের দিকে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ ঝুট গুদামে গিয়ে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা দুই লিটারের একটি বোতল থেকে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে চলে যায়।
ওসি মামুন আরও বলেন, আমাদের টিম ক্ষতিগ্রস্থ গুদাম পরিদর্শন করেছে। ওই ঝুটগুদামের মালিকের কাছে গত রমজানে চাঁদা চেয়েছিল একটি পক্ষ। তবে তিনি থানায় কোনো অভিযোগও করেননি, আমাদের কোনো সহযোগিতাও তিনি চাননি।
স্থানীয়দের দাবি, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আগুন দিয়েছে। দুই গ্রুপের সমঝোতার চেষ্টা চলছে।
