চট্টগ্রামে প্রদীপ চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সূত্রধরে সারাদেশ তোলপাড় হয়েছে। কারণ হলো, প্রদীপ চাকমার ডাক নাম মাইকেল। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের সদস্য। সবাই ভেবেছে গুম থেকে ফেরত আসা মাইকেল চাকমা গ্রেপ্তার হয়েছেন।

তবে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় মাইকেল চাকমাকে নয়, প্রদীপ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্দরের পোর্ট কলোনি এলাকা প্রদীপ চাকমাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপ চাকমা প্রকাশ মাইকেলের নামে একাধিক মামলা রয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর