ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে তিন পার্বত্যজেলা খাগড়াছড়ি, রাঙামাটির ও বান্দরবানের তিনটি আসনেই বিজয় পেয়েছে বিএনপির প্রার্থীরা।

সংসদীয় আসন ২৯৮ খাগড়ছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।

এছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন, ভোট দিয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৪৭৯ জন যা শতকরা হিসেবে ৬২ শতাংশ।

সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটিতে) বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বী পহেলা চাকমা পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন, ভোট দিয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৬৪৭ জন।

সংসদীয় আসন-৩০০ (বান্দরবান)-এ বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ সুজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন, ভোট দিয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৮১ জন।

আরও খবর