ন্যায় ইনসাফের পক্ষে ভোট চাইলেন ড. আজহারী
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর নির্বাচন নিয়ে দেয়া একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে তিনি তাঁর ফেসবুক ওয়ালে লিখেন—
“তারুণ্যের প্রথম ভোট,
ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।”
বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ এক মিলিয়ন পাঠক সেই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দিয়ছেন ৪ লাখ ৫৭ হাজার ফলোয়ার, ৪ লাখ ৮৮ হাজার দিয়েছেন লাইক, কেয়ার ইমো দিয়েছেন ৮৫ হাজার ফলোয়ার।
একই সময়ে এই স্ট্যাটাস শেয়ার করেছেন ৯৭ হাজার মানুষ, কমেন্ট করেছেন ১ লাখ ৬৩ হাজার ফলোয়ার।
