চট্টগ্রামে নিষিদ্ধ আ’লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, পুলিশ বহিষ্কার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত মুজাহিদুল ইসলাম নামের এক ট্রাফিক সার্জেন্টকে বহিস্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৫ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে সার্জেন্ট মুজাহিদ সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত। ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগের অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।
