চট্টগ্রাম রেঞ্জ—২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৮৭ জন
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্যমতে, নিয়মিত মামলায়-৮৯ জন, পূর্ববর্তী মামলায় গ্রেপ্তার ১৭৭ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায়-২৮ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায়-০৪ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার-৬৪ জন, পরোয়ানা মূলে-১২৫ জন, সাজা পরোয়ানা মূলে-২০ জন, মাদক মামলায় গ্রেফতার ৫৬ জন মাদক সেবনকারী এবং নিয়মিত মামলা এদের গ্রেপ্তার করা হয়।
মাদক মামলা দায়ের হয়েছে ২৬টি। ২৪ হাজার ৩৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৮০ গ্রাম গাঁজা, ৯ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কার্যালয় থেকে আরো জানানো হয়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম-৪২, কক্সবাজার-১৬, কুমিল্লা-৪২, ব্রাহ্মণবাড়িয়া-০৮, চাঁদপুর-১৩, নোয়াখালী-১১, লক্ষ্মীপুর-১৫, ফেনী-০৬, রাঙ্গামাটি-০৯ ও খাগড়াছড়ি-১৮ জন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫২৪ জন। তন্মধ্যে মুচলেকায় জিম্মায় প্রদান ২৭২ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ ২৫২ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
