মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই—মীর হেলাল
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।
প্রতিমন্ত্রী বৃহস্পতিাবর (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর খুলশি শহীদ শাহাজাহান মাঠে “আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে।
রেলপথ বিষয়ক এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার ও প্রতিকূলতা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই প্রত্যাশার প্রতিফলন ক্রীড়াঙ্গনেও ঘটাতে হবে। দেশের ক্রীড়াঙ্গনে নতুন ধারা উন্মোচনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশরক্ষা তারেক মঞ্চ’ এর প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক এবং ক্রীড়া ব্যাক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
