অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার (৪ নভেম্বর) তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে মরহুমের কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের শ্যামপুর দক্ষিন থানার আমীর কামরুল আহসান এবং শ্যামপুর পশ্চিম থানার আমীর ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

এসময় ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পর জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি৷ বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি সবসময় স্মরণ রাখবে।

সাদেক হোসেন খোকা বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রীসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী ছিলেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছিলেন। তিনি পরপর চারবার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ

আরও খবর