চট্টগ্রামে ১০ কোটি ৩০ লাখ টাকার সম্পদের হিসাব গোপন করায় রমা বিশ্বাস (৪৫) নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার (১২ অক্টোবর) দুদকের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন মামলা করেন।

দুদকের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, অনুসন্ধানে ১০ কোটি ৩০ লাখ টাকার বেশি সম্পদ গোপনের প্রমাণ পাওয়ায় গত ৭ অক্টোবর দুদকের জেলা কার্যালয়ে উপ-পরিচালক বরাবর মামলার আবেদন করি। সেটি আজ অনুমোদন পাওয়ার পর মামলা করেছি।

জানা গেছে, ২০২০ সালে দুদক চট্টগ্রামের মাদককারবারি অনুপ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে। ২০২৪ সালের ২৩ আগস্ট অনুপ বিশ্বাস মারা যান। তখন দুদকের অনুসন্ধানের গতি থেমে যায়। পরে দুদক তথ্য পায় অনুপ বিশ্বাসের স্ত্রী রমা বিশ্বাসের আয়কর নথি রয়েছে এবং তিনি তিনটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

দুদক সূত্রে জানা যায়, রমা বিশ্বাসের আয়কর নথি অনুযায়ী সম্পদের পরিমাণ এক কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৮৫৮ টাকা। কিন্তু দুদক তাদের অনুসন্ধানে ১১ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৮৬৪ টাকার সন্ধান পায়। যা তার আয় নথির চেয়ে ১০ কোটি ৩০ লাখ ১৪ হাজার ছয় টাকা বেশি।
আরো পড়ুন

 

আরও খবর