ফটিকছড়ির ভুজপুরে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.মনসুরকে নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। মো. মনসুর (৪১) ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়ার নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. মনসুর নগরের পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে লোহারপুল সড়াই পাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর