চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামান। তিনি র‌্যাবের ডিজি আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হলেন।
রবিবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।
একই প্রজ্ঞাপনে সিএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিআইজি হাসান মো. শওকত আলীকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে র‌্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও খবর