চট্টগ্রমের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। চৌধুরী মিয়া ওই এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বুধবার সকালে জরুরি সেবায় ফোন করেন। দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার এলাকায় ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক কারণে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর