চট্টগ্রাম নগরের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মৃত্যু হলো।

মৃত্যুর মিছিলে সর্বশেষ নাম শাখাওয়াত হোসেন (৪৯)। তিনি মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে হালিশহর এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল নামের আবাসিক ভবনের ৩য় তলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আহত ৮জনকেই চমেক হাসপাতালে নিয়ে যাওয়া যায়। চমেক থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মৃত্যু হয় ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির ও সামিরের স্ত্রী আয়েশা আকতারের। নিহতদের সবার লাশ লাশ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

দগ্ধ আরও ৪ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর