চট্টগ্রামের এনায়েত উল্লাহ (৬১) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল নিখোঁজ প্রায় ৪০ দিন। ২১ জানুয়ারি ভোর সাড়ে ৫টার পর থেকে পরিবার তাঁর কোনো সন্ধান পাননি।
এনায়েত উল্লাহর স্ত্রী মোমেনা বেগম আত্মীয়-স্বজনদের সবার বাড়ি-ঘরে খোঁজ নিয়ে কোথাও না পেয়ে সিএমপির পাঁচলাইশ থানায় ডায়েরি করেছেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ডায়েরির সূত্র ধরে আমরা আশাপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছি। নামাজ পড়তে মসজিদে যাওয়া থেকে শুরু করে উনার চলাচল সব স্বাভাবিক ছিল। আমরাও খোঁজ খবর নিচ্ছি।
নিখোঁজ এনায়েত উল্লাহর স্ত্রী মোমেনা বেগম জানান, তিনি রাউজানের একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। চাকুরি থেকে অবসরে যাওয়ার পর নগরের হামজারবাগে মক্কি টাওয়ারের বসবাস করছেন। কারো সঙ্গে কখনও বিরোধে জড়াননি।
এনায়েত উল্লাহর স্বজনরা প্রহর গুণছেন তাঁর অপেক্ষায়।

আরও খবর