আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি থাকছে ।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, এ ছাড়া মন্ত্রী পরিষদ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবার স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছাড়া আরো ২০ যখন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে সরকারি অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর