চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে হালিশহর থানার এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬)
আয়েশা (৪) ও পাখি (৩৫)।

হালিশহরে অগ্নিদগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসের সিনিয়র স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান জানানা, হালিশহরের ফাতেমা মঞ্জিলের তৃতীয় তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছনার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে চারটা ১৫ মিনিটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে পাঁচটায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আরও খবর