সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি দিয়ে সরকার ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি ঘোষণা করেছে।
আজ (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের সপ্তাহব্যাপী ছুটি।
লাখ লাখ মানুষ ইতোমধ্যেই রাজধানীসহ প্রধান শহরগুলো ছেড়ে নিজেদের বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসবটি উদযাপন করতে রওনা হয়েছেন।
সেই হিসেবে গতকাল (সোমবার) ছিল ঈদের আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শেষ কর্মদিবস। আগামী ২৪ মার্চ আবার কর্মচঞ্চল হবে অফিস আদালত।
