রাঙ্গুনিয়ায় বিজয়ী গুম ফেরত হুম্মাম কাদের চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী বিজয়ী হয়েছেন।
হুম্মাম ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯ জন, ভোট দিয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৪৯ জন।
হুম্মাম কাদের চৌধুরী বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর কনিষ্ঠ সন্তান। তাঁকে দীর্ঘদিন আওয়ামী লীগ গুম করে রেখেছিল। এ সংক্রান্ত মামলা তদন্ত চলছে।
