চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এ গুণাবলি আমাদের আনতে হবে। শুধু রোজার মাসে হলে হবে না সারাবছরই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থাকাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর আলকরন ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় দুঃস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথম রোজা থেকে শুরু করে মোট ১৬০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটাই বিএনপির রাজনীতি এবং এর মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ কিছু মানুষের জীবনে অন্তত স্বস্তি ফিরিয়ে আনতে পারবে। অন্তত কয়েক বেলা তারা খেতে পারবে, ইফতার করতে পারবে। তিনি প্রতিটি পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় এ দেশের আপামর জনগণের কথা বলেছে। বিএনপির সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই কেউ দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন কাজে নিজেকে জড়িত করা যাবে না।

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে ও আব্দুল নাসের সাজ্জাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালী, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন, নকিব উদ্দিন ভূঁইয়া।

উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা আমিনুর রহমান মিয়া, সাদেকুর রহমান রিপন, জাহেদ আহমদ, ইকবাল হোসেন সংগ্রাম, আব্দুর রহমান, সাইফুদ্দিন মির্জা, নূর মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইকবাল শরীফ, মো. ওয়াসিম, হামিদুল হক হামু, আব্দুল কাদের ফিরোজ, মনোয়ারা বেগম, মাইনুদ্দিন, আবুল কাশেম সওদাগর, ইমরান সিদ্দিকী জেকসন, টিপু সুলতান, আব্দুল গনি, আকবর বাচ্চু, আব্দুল মতিন মিন্টু, দেলোয়ার হোসেন, মো. সিরাজ, মো. অভি, আব্দুর রশিদ খোকন, আশরাফ উদ্দিন, মো. মুসা, মো. সালমান, আব্দুর রহমান, মো. বাবুল, মো. জামান, জামাল উদ্দিন, আব্দুর রহমান, ইমরান সিদ্দিকী রানা, মো. বাপ্পি, মো. ইসহাক, আব্দুস শুক্কুর, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজু, মো. সুজন, জাহেদ আহমদ, রাকিব, হানিফ, রাশেদ, শাহেদ প্রমুখ।

আরও খবর