চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ বালির ব্যবসা বন্ধ করার জন্য জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সৌজন্যে সাক্ষাৎ হয়। এসময় তিনি এসব কথা বলেন।
এছাড়া বৈঠকে চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত উপস্থিত ছিলেন।

আরও খবর