অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে।

রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত এই সরকারে ড. ইউনূসসহ প্রাথমিকভাবে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নেন, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন।

আরও খবর