অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিন। তিনি ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে।

রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত এই সরকারে ড. ইউনূসসহ প্রাথমিকভাবে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নেন, যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন।

আরও খবর