পদত্যাগ করলেন চবির দুই সহকারী প্রক্টর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এই দুই সহকারী প্রক্টর হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান।
রোববার (২৯ মার্চ) রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক বজলুর রহমান তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, একাডেমিক কাজে ব্যস্ততা অধিক বৃদ্ধি পাওয়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পাশাপাশি ড. পারভীন আক্তারও তার ব্যাক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন।
চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রেজিস্ট্রার অফিসের কাছে চিঠিগুলো আজকে বিকালে পাঠানো হয়েছে। আমি বিকালে চিঠিগুলো রিসিভ করেছি। বিষয়টি আমি উপাচার্যকে অবহিত করবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
