চট্টগ্রাম-৮এ বিজয়ী বিএনপির এরশাদ উল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিজয়ী হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
তিনি ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আবু নাছের পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।
এই আসনটি ১১ দলীয় জোট এনসিপিকে ছেড়ে দিয়েছিল। এনসিপির প্রার্থী জোবায়রুল হাসান আরিফ ৩ হাজার ৩৪৯ ভোট পেয়ে জামানত হারান।
এ আসনে মোট ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৫৫৯ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
