ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

খসরু ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জনের মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৪৭৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও খবর