চট্টগ্রাম-১০এ সাঈদ আল নোমান বিজয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।
এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৪২ জন। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ১৫৪টি।
